টাঙ্গাইলে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কালিহাতী উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের রসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— শহর আলী (২৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। সে লালমনিরহাট জেলার নিকশেখসিন্ধু গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ও অটোরিকশার চালক কালিহাতী উপজেলার মুক্তিযোদ্ধা আক্তার হোসেনে ছেলে সাদিকুল ইসলাম।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো: জাহাঙ্গীর আলম জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক রসুলপুর এলাকার উৎসব ফিলিং স্টেশনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হয়। আহত হয় আরো ৪ জন সিএনজি যাত্রী। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজন মারা যায়। আহত অপর তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। –

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 