গাজীপুরে আগুনে বাড়ির ৮টি কক্ষ পুড়ে গেছে
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকান্ডে একটি বাড়ির ৮টি কক্ষ পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার মো. আফসার উদ্দিনের বাড়িতে আগুন লাগে। মুহুর্তেই তা আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বাড়ির ৮টি কক্ষ ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 