News Bangla 24 BD | আগামী ৪ মে পবিত্র শবে মিরাজ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল ৯ এপ্রিল শনিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ৪ মে (২৬ রজব) বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম-সচিব মো. আমজাদ আলী।

শবে মিরাজের পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আজকার, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগি করে থাকেন। মহানবী (সা.) এ রাতে প্রথমে কাবা শরিফ থেকে ‘বোরাক’ নামের বাহনে চড়ে বর্তমান ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসে পৌঁছান। সেখানে অন্যান্য নবী-রাসুল (আ.)-এর সঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। এরপর ‘রফরফ’ নামক বাহনে চড়ে ঊর্ধ্বালোকে সফর শুরু করেন।

এ সময় তিনি নভোমণ্ডল, বেহেশত-দোজখ, ভাগ্যলিপি লেখক ফেরেশতাসহ সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন। এ রাতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মদির জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বিধান নিয়ে প্রিয় নবী (সা.) আবার পৃথিবীতে ফিরে আসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ