News Bangla 24 BD | গাজীপুর মহানগরের জয়দেবপুর বাসস্ট্যান্ড মার্কেটে অগ্নিকাণ্ড - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর মহানগরের জয়দেবপুর বাসস্ট্যান্ড মার্কেটে অগ্নিকাণ্ড


গাজীপুর মহানগরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায়কটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের ৭টি দোকান পুড়ে গেছে।

শনিবার (০৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান,ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন । বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই মার্কেটে আনোয়ার হোসেনের তেলের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের মো. সাদ্দাম, হযরত আলী, মো. মোস্তফা, রেজাউল, সেলিম মিয়ার দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনে ওই ৭টি দোকানের মালামাল পুড়ে আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ