সাতক্ষীরায় ফেনসিডিলবাহী পাজেরো খাদে, নিহত ১
সাতক্ষীরার লাবসায় ফেনসিডিলবাহী একটি পাজেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। উল্টে যাওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নয় বস্তা ভারতীয় ফেনসিডিল পেয়েছে।
সোমবার ভোরে উপজেলার লাবসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইনামুল হক জানান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছেন, পাজেরো গাড়িটি দ্রুতবেগে সাতক্ষীরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি আরেকটি সাদা মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি এবং ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পরিদর্শক ইনামুল বলেন, নিহত ওই ব্যক্তির লাশ সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে। গাড়ির চালক পলাতক রয়েছে। নিহত ব্যক্তি একজন মাদক চোরাকারবারি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 