খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ
আজ সোমবার সকাল ছয়টা থেকে পাঁচ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকেরা ফের রাজপথ ও রেলপথ অবরোধ শুরু করেছে। ধর্মঘটের পাশাপাশি শ্রমিকরা এ অবরোধের কর্মসূচি পালন করছে।
শ্রমিকেরা সকাল থেকে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছে। খুলনা-যশোর রেলপথেও অবরোধ চলছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আট সপ্তাহের বকেয়া বেতন, ২০ শতাংশ মহার্ঘ ভাতাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা এ আন্দোলনে নেমেছে।
এ অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাত পাটকলে ৪ এপ্রিল থেকে টানা ছয় দিনের (মাঝে শুক্রবার বাদে) শ্রমিক ধর্মঘটের কারণে কারখানাগুলোতে প্রায় এক হাজার মেট্রিক টন উৎপাদন ঘাটতি হয়েছে। যার বাজারমূল্য প্রায় আট কোটি টাকা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 