News Bangla 24 BD | প্রাক্তন এমপি মাসুদ অরুণ গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য মাসুদ অরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

নাশকতার মামলায় আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

সোমবার ভোরে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে মাসুদ অরুণকে গ্রেফতার করা হয়।

ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও সড়কের পাশের গাছ কাটার ঘটনায় সদর থানায় কয়েকটি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে দুটি মামলায় মাসুদ অরুণ আসামি ছিলেন। উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দুটি মামলার পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ