News Bangla 24 BD | কালীগঞ্জে আইসিভিজিডির অবহিতকরণ সভা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভিজিড সুবিধাভোগীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভিজিডি কমিটির উদ্যোগে এবং ডব্লিউএফপি, ইউকেএইড ও জিওভি সহযোগীতায় এ সভার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা উজান। আর এর বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ আলী, ডব্লিউএফপি’র টিম লিডার কাকলী চক্রবর্তী, টিম মেম্বার রাফফাত জেরিন, উজানের নির্বাহী পরিচালক ফিরোজা খানম, উজানের আইসিভিজিডি প্রকল্প সম্বয়কারী মাহবুবুর রহমান, উপজেলা সম্বয়কারী নবাব আলী খাঁ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভিজিডি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা জানান, আইসিভিজিডি নতুনভাবে সারাদেশে ৬টি উপজেলায় পাইলট প্রকল্প ভিজিডিভুক্ত মহিলাদের নিয়ে কাজ করছে। এর আগে তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক সচেতনতামূলক আয় বর্ধক বিষয়ের উপর ভিজিডি উপকারভোগী মহিলাদের প্রশিক্ষন পরিদর্শণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ