News Bangla 24 BD | শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাৎ বার্ষিকী’র প্রস্তুতিমূলক সভা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাৎ বার্ষিকী’র প্রস্তুতিমূলক সভা


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : ভাওয়াল বীর প্রখ্যাত শ্রমিক নেতা সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় টঙ্গী থানা আওয়ামী ও সহযোগি সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রজব আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন, টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ, আলহাজ্ব জয়নাল আবেদীন, মনির আহম্মেদ, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি একে এম গিয়াস উদ্দিন খান, অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ ব্যবস্থাপনা পরিচালক বিকম মতিউর রহমান, মেঘনা টেক্সটাইল মিলস্ চেয়ারম্যান অধ্যক্ষ জাহিদ আল মামুন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, মাসুম বিল্লাহ বিপ্লব, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়খ নূর মোহাম্মদ মামুন, মামুনুর রশিদ মোল্লা, শহীদুল ইসলাম, টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা, সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, হুমায়ুন কবির বাপ্পি প্রমুখ। উল্লেখ্য, ২০০৪ সালে ৭ মে শহীদ আহসান উল্লাহ মাস্টারকে সন্ত্রাসীরা তার নিজ বাড়ীর সামনে একটি জনসভায় গুলি করে হত্যা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ