News Bangla 24 BD | কালীগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় ওই পিকআপ ভ্যানের হেলপারসহ আরো দু’জন আহত হয়েছে।

বুধবার বিকেল ৬টার দিকে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী সড়কের কামারবাড়ী নামকস্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যান চালকের নাম সেলিম মিয়া (২৭)। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলা জিনারদী গ্রামের কামাল হোসেন ছেলে। তবে আহতদের ঢাকায় নিয়ে যাওয়ায় তাদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে নরসিংদী থেকে ছেড়ে আসা থান কাপড় ভর্তি একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৭০১৩৩) গাজীপুরে যাচ্ছিল। এ সময় টঙ্গীর দিক থেকে আসা অতি দ্রুতগামির একটি খালি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬৭৯৭২) সাথে উপজেলার তুমলিয়া ইউনিয়নের কামারবাড়ী নামকস্থানে (তাইবা পেট্রোল পাম্বের পার্শ্বে) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই পিকআপ ভ্যান চালক নিহত হয়। একই ঘটনায় ওই পিকআপ ভ্যানের হেলপার সহ অন্য আরেক শ্রমিক আহত হয়। আহতের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার পর পর কালীগঞ্জ-টঙ্গী সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ