জাপানের ভূমিকম্পে নিহত ৯, আহত ৪৫
একই দিন পর পর ছয়বার ভূমিকম্প হয়েছে জাপানের হোনশু দ্বীপে। রিখটার স্কেলে এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। এতে হোনশুতে নয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ২৫০ জন।
ভূমিকম্পে ১৯টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকে ধ্বসে পড়া ভবনের নিচে আটকা পড়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রায় ১৬ হাজার বাড়িতে বিদ্যুৎ ও ৩৮ হাজার বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে এখনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এই দ্বীপের পরমাণু চুল্লির ওপর কোনো প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি। দু’টি সেন্দাই পরমাণু চুল্লি যথারীতি কাজ করছে। এছাড়া নিয়মিত পরিদর্শনের জন্য সচল তিনটি জেনকাই (Genkai) চুল্লি বন্ধ রাখা হয়েছে।
জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইউশিহাইডি সুগা বলেন, ধ্বসে হতাহাতের সংখ্যা এখনো সঠিকভাবে নিরূপণ করা যায়নি। উদ্ধার কাজ চলছে।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 