মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই শান্ত গুঞ্জন (৫০) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মৌলভী চা বাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছোট ভাই মনা গুঞ্জনসহ (৪০) পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃত অন্যরা হলেন, মনা পাল (৩৫), বসন্ত দেব (৩৩), মনিকা (৩০) ও বিজয় দে (২৮)।
স্থানীয়রা জানায়, ছোট ভাই মনা গুঞ্জনের স্ত্রীর সঙ্গে বড় ভাই শান্ত গুঞ্জনের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে ভোরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনা লাঠি দিয়ে শান্ত কে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা শান্তকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 