News Bangla 24 BD | চট্টগ্রামে আ’লীগের দুগ্রুপে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে আ’লীগের দুগ্রুপে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর


ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এই সংঘর্ষ হয়।

আনোয়ারা ও কর্ণফুলী থানা এলাকায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মনোনয়নকে ঘিরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

এতে বিক্ষুব্ধ কর্মীরা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে হামলঅ-ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, দক্ষিণ জেলার আনোয়ারা ও বাঁশখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার মুহূর্তে একটি দল এসে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ