News Bangla 24 BD | জাপান ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৮ মাসের শিশু জীবিত উদ্ধার - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

জাপান ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৮ মাসের শিশু জীবিত উদ্ধার


দক্ষিণ জাপানে পর পর কয়েকবার ভূমিকম্প আঘাত হানার পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৮ মাসের একটি শিশু।তার উদ্ধার দৃশ্য ক্যামেরায় ধারণও করা হয়েছে। উদ্ধারকারীরা জাপানের মাশিকি অঞ্চলের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার করেন শিশুটিকে।

দক্ষিণ জাপানে পর পর কয়েকবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪, ৬ ও ৫.৭। জাপান সরকারের তথ্য মতে, ভুমিকম্পে এখনো পর্যন্ত নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন আরও প্রায় ৭৬১ জন। এর মধ্যে আরো ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শুক্রবার সকালে ভুমিকম্পে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশটির প্রধান মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদা সুগা বলেছেন, উদ্ধার কাজে প্রায় ১৬শ’ সেনা সদস্য কাজে লাগানো হয়েছে। ভুমিকম্পে প্রায় ৪৪ হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়ে যায়, তবে সকালে অনেকেই ঘরে ফিরে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ