News Bangla 24 BD | পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরে শনিবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বেলা ১০টার দিকে কাশীনাথপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে রিফাত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সামনে থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক রেজাউল (৪০) ও এর যাত্রী স্কুল শিক্ষিকা দেলোয়ারা খাতুন (৩৮)। এ সময় গুরুতর আহত হন ভ্যানের আরেক যাত্রী বকুল (৫০)।

অপর দুর্ঘটনাটি ঘটে শনিবার ভোর ৬টার দিকে। কাশীনাথপুর- কাজীরহাট সড়কের আমিনপুর নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের ছাদে থাকা যাত্রী হুমায়ুন সেখ (৪৫) নিচে পড়ে গেলে গুরুতর আহত হন। এসময় চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতরা হলেন, কাশীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা ও সাঁথিয়া উপজেলার হুইখালী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী দেলোয়ারা খাতুন (৩৮), একই গ্রামের খইমুদ্দিনের ছেলে রেজাউল (৪০) ও সুজানগর উপজেলার আহাম্মদপুর গ্রামের মৃত হাশেম সেখের ছেলে হুমায়ুন সেখ (৪৫)। এসময় কাশীনাথপুর ডাবতলার বাসিন্দা বকুল (৫০) গুরুতর আহত হয়েছেন।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ