চার দিন পর হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল শুরু
চার দিন পর সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে হবিগঞ্জের শ্রমিকদের নির্যাতনের ঘটনার নিষ্পত্তি হয়েছে। তাই সোমবার হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল শুরু হয়েছে।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বৈঠক করেন। এতে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান সভাপতিত্ব করেন।
সভায় হবিগঞ্জ থেকে জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলীসহ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় শ্রমিকদের মারধরের ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি আহত এবং পরিবহন ভাঙচুরের ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। এ নিয়ে আগামী ২৬ এপ্রিল আবারও সভা ডাকা হয়।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলী এ তথ্য নিশ্চিত করেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 