সোনা লুটে জড়িত দুই ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত (ভিডিও)
চট্টগ্রামের মিরসরাইয়ে গত ২৮ ফেব্রুয়ারি সোনার দোকানে ডাকাতিতে নেতৃত্বদানকারী দুই ডাকাত সদস্য র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
সোমবার ভোরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জে নতুন করে ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের অভিযানে এই দুই ডাকাত নিহত হয়েছেন বলে র্যাব জানিয়েছে।
র্যাব ঘটনাস্থল থেকে পাঁচটি পিস্তল, তিনটি দেশে তৈরি এলজি এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। র্যাব বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্যের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করলেও নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি।
চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরসরাইয়ে একটি সোনার দোকানে গুলি করে ও বোমা ফাটিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে এই ডাকাতির দৃশ্যও ধরা পড়ে। ঘটনার পর থেকেই র্যাব এই ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। সোমবার ভোরে উপজেলার জোরারগঞ্জে এই ডাকাত দলের অবস্থান এবং নতুন করে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যাব অভিযান চালায়। এ সময় র্যাবের অভিযান টের পেয়ে ডাকাত সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত সদস্য ঘটনাস্থলে নিহত হন। এই সময় অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।a
র্যাব ঘটনাস্থল থেকে অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 