News Bangla 24 BD | রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেহুলার চর সীমান্তে বিএসএফের গুলিতে মোনছের আলী (৪০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিজিবি ও এলাকাবাসী জানায়, রোববার রাত ১০টার দিকে রৌমারী উপজেলার বেহুলার চর সীমান্তের ১০৬২ আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে যায় বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতের ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোনছের আলী। অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোনছের আলীকে মৃত ঘোষণা করেন। এরপর মোনছের আলীর মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে যান অন্য গরু ব্যবসায়ীরা।

পরে রৌমারী থানা-পুলিশ মোনছের আলীর মরদেহ রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মোল্লার চর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোনছের আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ