News Bangla 24 BD | ড্রোনের সঙ্গে ব্রিটিশ যাত্রীবাহী বিমানের ধাক্কা - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

ড্রোনের সঙ্গে ব্রিটিশ যাত্রীবাহী বিমানের ধাক্কা


লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ড্রোনের (চালকবিহীন বিমান) ধাক্কা লেগেছে। তবে এতে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটির কোনো ক্ষতি হয়নি। বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে সোমবার বিবিসি জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের এ৩২০ এয়ারবাসটি জেনেভা থেকে লন্ডন আসছিল। এতে ১৩২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

বিমানের চালক জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বিমানটির সঙ্গে ড্রোনের মতো একটি বস্তুর ধাক্কা লাগে। অবতরণের পরে এ বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। চালকের অভিযোগ সত্যি হলে ড্রোনের সঙ্গে ব্রিটেনে বিমানের ধাক্কা বা সংঘর্ষের এই ঘটনাটি হবে প্রথম।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের বিমান নিরাপদে অবতরণ করেছে। প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা করেছে এবং পরবর্তী ফ্লাইটের জন্য একে অনুমতি দেওয়া হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ