News Bangla 24 BD | সিলেট রেলস্টেশনের ৩ বুকিং সহকারি বরখাস্ত, কালোবাজারির কারাদণ্ড - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেট রেলস্টেশনের ৩ বুকিং সহকারি বরখাস্ত, কালোবাজারির কারাদণ্ড


সিলেট রেলওয়ে স্টেশনের তিন বুকিং সহকারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃতরা হচ্ছেন- রফিক মিয়া, শফিক আহমদ ও জহুর লাল দাশ।

অভিযান চলাকালে টিকেটপ্রতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে, হাতেনাতে আটক করে রেলওয়ের সিলেট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিদুর রহমান তাদের বরখাস্ত করেন।

এদিকে অভিযানকালে মিজানুর রহমান নামক এক টিকেট কালোবাজারিকে হাতেনাতে আটক করে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি ফরিদপুর জেলায়।

বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও হোসাইন মো. হাই জকি।

সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ