শ্রীপুরে ইউপি সদস্য প্রার্থী কর্মীদের হামলা পাল্টাপাল্টি অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে ১৮ এপ্রিল সোমবার দুই ইউপি সদস্য প্রার্থী কর্মীসমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আব্দুল আজিজ (তালা প্রতীক) এর ছেলে সোহেল মিয়া(২৭) কর্মী মুনঞ্জুরুল ইসলাম(২৮), জাহাঙ্গীর আলম(৩২)আহত হয়েছে।
প্রার্থী আব্দুল আজিজ জানান, তার ছেলে সোহেল মিয়া ও কর্মী দুই জন নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে প্রতিদ্বন্ধি প্রার্থী মাসুদ পারভেজ মুনঞ্জু (বৈদ্যুতিক পাখা) নিজে পথরোধ করে হামলা চালায়। এই বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী মাসুদ পারভেজ মুনঞ্জু পাল্টা অভিযোগ করে বলেন, আজিজ সমর্থকরা ভোটারদেরকে টাকা দিতে গেলে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর আলম জানান,এই বিষয়ে অভিযোগ পেয়েছি, আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 