News Bangla 24 BD | ভূমধ্যসাগরে নৌডুবিতে ৫শ` শরণার্থীর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

ভূমধ্যসাগরে সোমবার মধ্যরাতে একটি নৌডুবির ঘটনায় কমপক্ষে ৫শ` শরণার্থীর মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

নৌডুবি থেকে বেঁচে যাওয়া ৪১ জন জানিয়েছে, তাদের নৌকা থেকে অন্য একটি নৌকায় স্থানান্তর করার সময় ওই দুর্ঘটনা ঘটে। তাদের কাছ থেকেই জানা গেছে প্রায় ৫শ` শরণার্থী ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তবে এ তথ্য নিশ্চিত করতে পারেনি কোস্ট গার্ডের সদস্যরা। জীবিতদের গ্রিসের দক্ষিণাঞ্চলীয় শহর কালামাতা থেকে উদ্ধার করা হয়।

নৌকার বেশির ভাগই ছিল পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থী। তারা ভূমধ্যসাগর হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিল। এ বছরই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বহু শরণার্থী প্রাণ হারিয়েছে। যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তারা ইথিওপিয়া, সোমালিয়া, সুদান ও মিশরের অভিবাসী।

তারা বিবিসিকে জানিয়েছে, ইতালি যাবার জন্যে অন্তত ২শ ৪০ জন লিবিয়ার বন্দর শহর তবরুক থেকে যাত্রা শুরু করে। ভূমধ্যসাগরে তাদের অন্য একটি বড় নৌযানে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ওই নৌযানে আগে থেকেই প্রায় ৩শ যাত্রী বোঝাই ছিল। শরণার্থীদের স্থানান্তরের সময়ই ওই দুর্ঘটনা ঘটে।

ভূমধ্যসাগর দিয়ে বিপজ্জনকভাবে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করছে শরণার্থীরা। আর এতে প্রাণ হারাচ্ছে অনেকেই। গত বছরের এপ্রিলে ভূমধ্যসাগরে নৌডুবিতে প্রায় ৮শ শরণার্থীর মৃত্যু হয়।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার অভিবাসী ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেছে। এর মধ্যে অন্তত ৮শ জনের প্রাণহানি ঘটেছে।

সাগর পথে শরণার্থীদের ইউরোপ যাওয়া ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। এবিষয়ে ইইউ-তুরস্কের চুক্তি হয়েছে। তবে সে চুক্তি কতটা বাস্তবায়িত হবে সেটাই দেখার অপেক্ষা।

এ বিভাগের অন্যান্য সংবাদ