News Bangla 24 BD | বিশ্বনাথে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বনাথে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


বিশ্বনাথ উপজেলার ৭ ইউনিয়নে ২৬ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ১৮ জন প্রার্থী।
সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নির্বাচনে প্রতিদ্বন্দিতায় রয়েছেন উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, ৬৩টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৭৮ জন ও ২১টি ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৬৫ জন’সহ সর্বমোট ৩৭৬ জন প্রার্থী।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- ‘বিশ্বনাথ সদর ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ‘লামাকাজী ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী শামছুল হক মোল্লা, ‘খাজাঞ্চী ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী শাখাওয়াত হোসেন, ‘রামাপাশা ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী আলা উদ্দিন, আলা উদ্দিন আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা মোঃ আজিজুর রহমান, রামাপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নেছার আহমদ, ‘দৌলতপুর ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী আবদুল আলী।
এরমধ্যে ‘বিশ্বনাথ সদর ইউনিয়নে’ শাহ আসাদুজ্জামান আসাদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল জলিল জালাল’কে, ‘রামাপাশা ইউনিয়নে’ নেছার আহমদ বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ’কে সমর্থন প্রদান করেছেন।
সাধারণ সদস্য (মেম্বার) পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- ‘খাজাঞ্চী ইউনিয়নে’ সেবুল মিয়া (৪নং ওয়ার্ড), এইচ এম নুরুল আমীন (৫নং ওয়ার্ড), ‘অলংকারী ইউনিয়নে’ চেরাগ আলী, ফারুক আহমদ (৩নং ওয়ার্ড), সাইদুর রহমান রাজু (৪নং ওয়ার্ড), নুরুল ইসলাম (৫নং ওয়ার্ড), ‘রামাপাশা ইউনিয়নে’ নিজাম উদ্দিন, আজিজুর রহমান (২নং ওয়ার্ড), ফরিদ আহমদ, রোশন আলী, সোনা মিয়া (৪নং ওয়ার্ড), রমজান আলী (৬নং ওয়ার্ড), আশিক আলী (৯নং ওয়ার্ড), ‘দৌলতপুর ইউনিয়নে’ আমির আলী (২নং ওয়ার্ড), নাজিম উদ্দিন (৯নং ওয়ার্ড), ‘বিশ্বনাথ সদর ইউনিয়নে’ আবদুর রহমান (৪নং ওয়ার্ড), আবদুল মতিন (৬নং ওয়ার্ড),‘দেওকলস ইউনিয়নে’ শামীম আহমদ (৬নং ওয়ার্ড)।

এ বিভাগের অন্যান্য সংবাদ