News Bangla 24 BD | নৌযান শ্রমিকদের ধর্মঘটে অচল নদীবন্দর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌযান পরিবহন শ্রমিক ফেডারেশনের অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশের নদীবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটের কারণে রাতে ঢাকার সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলে কোনো নৌযান ছেড়ে যায়নি। এমনকি কোনো যানবাহনও রাতে সদরঘাটে আসেনি।

মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ডাকে বুধবার রাত ১২টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট।

যাত্রীবাহী, পণ্যবাহী, কোস্টার, ট্যাংকার, বালুবাহী নৌযান, ড্রেজার, শ্যালো ট্যাংকারসহ সব ধরনের নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতিতে অংশ নিচ্ছেন বলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

এদিকে ধর্মঘটের কারণে রাতে বরিশাল, চাঁদপুরসহ অন্যান্য রুটে কোনো নৌযান ছেড়ে যায়নি। তবে বরিশাল, পটুয়াখালীসহ অন্যান্য জায়গা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সদরঘাটে পৌঁছে কর্মসূচিতে যোগ দেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ