News Bangla 24 BD | সিলেটে বিদ্রোহী দমাতে কঠোর আ.লীগ, চিহ্নিত করা হচ্ছে মদদদাতাদেরও - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে বিদ্রোহী দমাতে কঠোর আ.লীগ, চিহ্নিত করা হচ্ছে মদদদাতাদেরও


সিলেটে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের দমাতে কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। বিদ্রোহীদের দাপট কমাতে তাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। দলের সিদ্ধান্ত না মেনে তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নেয়া বিদ্রোহী হওয়া ১২ প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃতদের পক্ষে যেসব নেতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করবেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্যকারী ও তাদের মদদদাতাদের কোন রকম ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিদ্রোহী প্রার্থীদের পেছন থেকে যেসব নেতা মদদ দিচ্ছেন তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে বলে জানান তিনি।

তৃতীয় দফায় সিলেটের তিনটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হচ্ছে। এর মধ্যে কানাইঘাট ও জৈন্তাপুরে ১২ জন বিদ্রোহী প্রার্থী অংশ নিয়েছেন। গত সোমবার রাতে বিদ্রোহী এই ১২ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়।

কানাইঘাট উপজেলার বহিস্কৃতরা হলেন- কানাইঘাট উপজেলার কানাইঘাট সদর ইউনিয়নে অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে আব্দুল মহিন চৌধুরী, ল²ীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে ফারুক আহমদ চৌধুরী, ল²ীপ্রসাদ পূর্ব ইউনিয়নে আলাউদ্দিন মড়াই, ঝিঙ্গাবাড়ি ইউনিয়নে জালাল আহমদ, রাজাগঞ্জ ইউনিয়নে শায়েস্তা মিয়া, তারেক হাসান ও রাধিকা রঞ্জন নাথ। জৈন্তাপুর উপজেলার চার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার করা হয়। তারা হলেন- চিকনাগুলে আমিনুর রশীদ, হরিপুরে হানিফ মোহাম্মদ, দরবস্তে সাইফুল আলম ও চারিকাটা ইউনিয়নে এম এ হক লায়ন।

এদিকে, বিশ্বনাথ উপজেলার কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দু’একদিনের মধ্যে তাদের বিরুদ্ধেও বহিস্কারের খড়গ নেমে আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন- আওয়ামী লীগ করতে হলে শেখ হাসিনার নির্দেশ মানতে হবে। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্যকারীরা মুজিব আদর্শে বিশ্বাসী নয়। যারাই দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন তাদেরকে খেসারত দিতে হবে। বিদ্রোহী প্রার্থীদের কেউ ইন্ধন বা সহযোগিতা করলে চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ