News Bangla 24 BD | ওয়েবসাইটে খসড়া নীতিমালা : লাইসেন্স ছাড়া সম্প্রচারমাধ্যম পরিচালনা করলে ১০ কোটি টাকা জরিমানা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ওয়েবসাইটে খসড়া নীতিমালা : লাইসেন্স ছাড়া সম্প্রচারমাধ্যম পরিচালনা করলে ১০ কোটি টাকা জরিমানা


সম্প্রচার আইন, ২০১৬-এর খসড়া তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আগামী ৪ মের মধ্যে এই খসড়া আইনের ওপর মতামত ও পরামর্শ আহ্বান করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ৫ মে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে অংশীজনদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। জেল-জরিমানার বিধান যুক্ত করে এ আইনের খসড়াটি চূড়ান্ত করা হয়। জাতীয় সম্প্রচার আইনের বিধিবিধান বা প্রবিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, কমপক্ষে পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। এরপরও সম্প্রচার আইনে অপরাধ চলতে থাকলে প্রতিদিনের জন্য অপরাধীকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার সুযোগ থাকছে।
এ ছাড়া খসড়ায় বলা হয়েছে, লাইসেন্স ছাড়া সম্প্রচারমাধ্যম পরিচালনা করলে জরিমানা সর্বোচ্চ ১০ কোটি টাকা।
২০১৪ সালের ৬ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশিত হয়। এরপর গণমাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দিকনির্দেশনামূলক ওই নীতিমালায় জাতীয় সম্প্রচার কমিশন করার কথা ছিল। সেই কমিশন গঠনের জন্য আইনের খসড়া প্রণয়নে ৪০ সদস্যের কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়। এ কমিটি খসড়াটি প্রণয়ন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ