News Bangla 24 BD | শ্রীমঙ্গলের 'চা-কন্যা' ভাষ্কর্য - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিখ্যাত পর্যটন নগরী হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল। সুনীল আকাশ আর সবুজের সমারোহ আর অপরূপ সৌন্দর্য শোভিত চা শিল্পাঞ্চলের বিশাল গৌরব ও সুপ্রাচীন ঐতিহ্যের প্রতীক হিসেবে শ্রীমঙ্গলে নির্মিত হয়েছে চা-কন্যা ভাষ্কর্য। নারী ও চা শ্রমিক’ এ দু’টি বিষয়কে প্রতীক হিসেবে তুলে আনা হয়েছে এ ভাষ্কর্যে।

ঢাকা-সিলেট মহাসড়কের আঁকাবাঁকা দীর্ঘ পথের দু’পাশে ছড়ানো রয়েছে ঘন সবুজ চায়ের বাগান। পাহাড়ের সমারোহও রয়েছে এর আশপাশ জুড়ে। এমন মনোমুগ্ধকর পরিবেশে এক কোণে নীরবে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে ‘চা-কন্যা’। প্রতিদিন শত শত দেশি-বিদেশি পর্যটকরা একপলক দৃষ্টি ফেরান এই ভাষ্কর্যের দিকে।

চা-শিল্পাঞ্চলের দেড় শতাধিক বছরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আছে এই ভাষ্কর্যটি। চায়ের রাজধানী শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে স্থাপিত এক নারী চা শ্রমিকের চা-পাতা উত্তোলনের দৃশ্য সম্বলিত ‘চায়ের দেশে স্বাগতম’ শিরোনামের এ ভাষ্কর্যটি দেশি-বিদেশি প্রকৃতিপ্রেমীসহ সবার দৃষ্টি কেড়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং সাতগাঁও চা বাগানের অর্থায়নে প্রায় দশ লাখ টাকা ব্যয়ে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানে নির্মাণ করা হয়েছে এ দৃষ্টিনন্দন ভাষ্কর্যটি।

দেশের চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সিনিয়র আর্ট টিচার সঞ্জিত রায় এই ভাষ্কর্যটির নকশা প্রস্তুত করেন। এক নারী চা-কন্যা ও চা গাছের আদলে তৈরি করা হয়েছে এ ভাষ্কর্যটি। নিজ হাতে এ ভাষ্কযটি নির্মাণ করতে তার সময় লাগে ১ মাস ২০ দিন। এ ভাষ্কর্যটি নির্মাণ করতে ইট-সিমেন্ট ব্যবহার করা হয়েছে। ইট-সিমেন্টের ঢালাই কেটে কেটে সযত্নে তৈরি করা হয়েছে এটিকে। এর উচ্চতা ২৪ ফিট এবং নিচের বেইজমেন্ট দৈঘ্য ৮ ফিট এবং প্রস্থ ৮ ফিট।

দেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে শ্রীমঙ্গল উপজেলায়। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভীড় করেন এখানে। ভাষ্কর্যটি এই পথের পথিকদের সৌন্দর্যের আলাদা একটা অভিজ্ঞতা দেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ