তিন হাজার শিশু শরণার্থী নেবে ব্রিটেন
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে তিন হাজার শিশু শরণার্থী নেবে ব্রিটেন। যেসব শিশুর মা বাবা কিংবা আত্মীয়স্বজন নেই ২০২০ সালের মধ্যে এমন সব শিশুর দায়িত্ব নেবে দেশটি।
সিরিয়ার যুদ্ধে বহু শিশু নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া অনেকের অভিভাবক যুদ্ধে মারা গেছেন। এরকম অনেক শিশুই সিরিয়া থেকে পালিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
এটি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় শিশু পুনর্বাসনের কর্মসূচি বলে মনে করছে ব্রিটিশ সরকার। এই কর্মসূচিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে তাদের পুনর্বাসন করবে ব্রিটেন। তবে এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০২০ সালে মধ্যে ২০ হাজার শরণার্থী গ্রহণের যে ঘোষণা দিয়েছিলেন, এই শিশুরা সেই হিসাবের মধ্যে পড়বে না।
সমালোচকেরা বলছেন, যে হাজার হাজার সিরিয় শরণার্থী শিশু এরইমধ্যে বাবা-মা কিংবা অভিভাবক ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়ার পর পাচার ও নিপীড়নের শিকার হয়েছে, এ উদ্যোগ তাদের কোনো উপকারে আসবে না।
তথ্যসূত্র : বিবিসি বাংলা

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 