সিরিয়ায় গোলাবর্ষণ : ২৭ বেসামরিক নিহত
সিরিয়ায় সরকার বাহিনীর গোলাবর্ষণে ২৭ বেসামরিক নিহত হয়েছে। দেশটিতে সাময়িক যুদ্ধবিরতি চললেও সহিংসতা বন্ধ হচ্ছে না। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, আলেপ্পো শহরে গোলাবর্ষণে অন্তত ১২ বেসামরিক নিহত হয়েছে। অপরদিকে একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, দামেস্কের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত দাওমা শহরে গোলাবর্ষণের ঘটনায় আরো ১৩ বেসামরিক নিহত হয়েছে। এছাড়া হোমস প্রদেশের তালবিসেহ এলাকায় আরো দুজন সরকার বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আলেপ্পো শহরসহ আশে পাশের বেশ কিছু এলাকায় অভিযান চালায় সিরীয় বাহিনী।
এর আগে শুক্রবার আলেপ্পো শহরে ভয়াবহ হামলায় ২৫ বেসামরিক নিহত হয়। এছাড়া আহত হয়েছে আরো ৪০ জন।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 