News Bangla 24 BD | ক্লাস-পরীক্ষা বর্জন করে রাবিতে বিক্ষোভ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ক্লাস-পরীক্ষা বর্জন করে রাবিতে বিক্ষোভ


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের অফিস রুম খোলা থাকলেও শ্রেণি কক্ষগুলো বন্ধ দেখা যায়। ক্যাম্পাসের ব্যস্ততম এলাকা ‘টুকিটাকি চত্বর’ প্রায় ফাঁকা। ক্যাম্পাসের ভিতরের রাস্তায় অন্য দিনের মতো রিকশা চলাচল চোখে পড়েনি।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যার প্রতিবাদে সোমবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির। এ কারণে এরইমধ্যে বেশ কয়েকটি বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি সোমবার সকালে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হবে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শাহ্ আজম শান্তনু।

তিনি বলেন, ‘যদি দেশের আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। কিন্তু যখন দেখব সেটা আমাদের সহকর্মীর হত্যাকাণ্ডের বিচার করতে বিভিন্ন বাহানা করছে তখন আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করব।’

শনিবার সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজের বাসার অদূরে অধ্যাপক রেজাউল করীমকে গলা কেটে হত্যা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ