সিলেটে নকলনবীশদের কলমবিরতি, রাস্তা অবরোধ
বকেয়া বেতন ও চাকুরী স্থায়ীকরণ এর দাবীতে সিলেট দলিল রেজিস্ট্রেশন বিভাগের উদ্যোগে কলমবিরতি, রাস্তা অবরোধ কর্মসূচী পালন করে। রোববার নগরীর রেজিস্ট্রি মাঠ সংলগ্ন সাব রেজিস্ট্রি অফিসে এ কলমবিরতি ও রাস্তা অবরোধ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ ভুমি রেজিস্ট্রেশন বিভাগের নকলনবীশগণ দীর্ঘ দিন থেকে অক্লান্ত পরিশ্রম ও যতেœর সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা রয়েছে তাদের। কিন্তু অনেক দিন ধরে তারা চরম অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ফলে নিম্ন মুজুরী দ্বারা তাদের স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাদের এই যৌক্তিক দাবী আদায় না হওয়া পর্যন্ত নকলনবীশদের আন্দোলন চলতেই থাকবে।
বেলাল আহমদ মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলনবিশ নেতা আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলনবিশ নেতা জুনেদ আহমদ, নিজাম আল দ্বীন, সিরাজুল ইসলাম, হাফেজ আনহার আলী, তপন কান্তি দে, প্রদিপ দে প্রমুখ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 