News Bangla 24 BD | নিজের পিস্তলের গুলিতে আ.লীগ নেতা টুকু নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজের পিস্তলের গুলিতে আ.লীগ নেতা টুকু নিহত


রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক ব্যবসায়ী জিয়াউল হক টুকু (৫২) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিকেল সাড়ে ৪টায় তিনি মারা যান।

এর আগে তিনি রাজশাহী নগরীর অলকার মোড়ে নিজ চেম্বারে বসে নিজের লাইসেন্স করা পিস্তল পরিষ্কার করছিলেন। অসাবধানতাবশত পিস্তল থেকে গুলি বের হয়ে তার বাম বগলের নিচে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ