গাজীপুরে ১৭টিতে নৌকা ও ৩টি আওয়ামীলীগ জয়ী
শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
তৃতীয় ধাপে গাজীপুরের তিনটি উপজেলায় ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭টি ইউনিয়েনে নৌকা ও ৩পিতে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছে। তবে অধিকাংশ ভোট কেন্দ্রে সরকার সমর্থিতরা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সীল ও জাল ভোটের মহোৎসবের অভিযোগ ছিল ধানের শীষ ও সতন্ত্র প্রার্থীদের। এ অভিযোগে সতন্ত্রসহ ৩ প্রার্থী ভোটও বর্জন করেছেন।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান, তিনটি উপজেলার ২০টি ইউনিয়নে যারা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা মো. আক্তারুজ্জামান শুক্কুর।
কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। রায়েদ ইউনিয়নে আব্দুল হাই, বারিষাব ইউনিয়নে এস এম আতাউজ্জামান বাবলু, ঘাগটিয়া ইউনিয়নে শাহীনুর আলম সেলিম, সনমানিয়া ইউনিয়নে শাহাদত হোসেন মাস্টার, কড়িহাতা ইউনিয়নে মাহবুবুল আলম মোড়ল, তরগাঁও ইউনিয়নে আইবুর রহমান সিকদার, কাপাসিয়া ইউনিয়নে সাখাওয়াত হোসেন প্রধান, দুর্গাপুর ইউনিয়নে এম এ গাফফার, চাঁদপুর ইউনিয়নে মিজানুর রহমান মাস্টার। দু’টিতে নৌকার বিদ্রোহী আওয়ামী লীগ নেতারা বিজয়ী হয়েছেন তারা হলেন, টোক ইউনিয়নে শরিফ মোহাম্মদ ওয়াহিদ, সিংহশ্রী ইউনিয়নে আশরাফ উদ্দিন আলামিন। শ্রীপুর উপজেলায় ৮টি ইউনিয়নের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।তারা হলেন, মাওনা ইউনিয়নে জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর ইউনিয়নে নুরুল ইসলাম, তেলিহাটি ইউনিয়নে আব্দুল বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়নে রফিকুল ইসলাম মন্ডল, বরমি ইউনিয়নে শামসুল হক বাদল সরকার, গোসিংগা ইউনিয়নে শাহজাহান সরকার, রাজাবাড়ি ইউনিয়নে মো: ফারুক হোসেন, প্রহলাদপুর ইউনিয়নে নুরুল ইসলাম আকন্দ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 