News Bangla 24 BD | তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। রবিবার রাত ৮টায় বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ইসলাম উদ্দিন (২৮) লাউড়েরগড় গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বড় ভাই ইসলাম উদ্দিনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে জসিম উদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইসলামকে দা দিয়ে কুপিয়ে আহত করেন জসিম। সুনামগঞ্জ সদর হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
স্থানীয় একটি সূত্র জানায়, লাউড়েরগড় গ্রামের জসিম উদ্দিনের স্ত্রীকে তার বড় ভাই ইসলাম উদ্দিন পারিবারীক কলহের জের ধরে রবিবার সন্ধায় কিছুটা মারধর করেন। এ নিয়ে জসিম উদ্দিন রবিবার রাতে তার শশুর বাড়ির কয়েকজনকে সাথে নিয়ে এসে বড় ভাই জসীম উদ্দিনের ওপর চড়াও হয়। এক পর্যায়ে জসিম উদ্দিন তার বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে । আশংকজনক অবস্থায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে ইসলাম উদ্দিন মারা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ