News Bangla 24 BD | সিলেটে আধাবেলার হরতালে চলছে যানবাহন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সোহাগী জাহান তনু হত্যাসহ সারাদেশে খুন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজ সোমবার সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।
সকাল ৬টায় শুরু হওয়া এ হরতালে সিলেটের জনজীবনে কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক দিনের মতই চলাচল করছে যানবাহন। খুলেছে দোকানপাটও। সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও পিকেটিং বা গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে, হরতাল উপলক্ষে নগরীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
রবিবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ বলেছেন, ২৫ এপ্রিলের অর্ধদিবস হরতাল শুধু তনু হত্যার বিচারের দাবিতে নয়, সারাদেশে খুন, ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে ছাত্র জনতার সচেতন প্রতিরোধের ডাক।
এছাড়া জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তনু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এবং পাহাড় ও সমতলে অব্যাহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, গুম এবং বিচারহীনতার বিরুদ্ধে ছাত্ররা এ হরতাল পালন করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ