News Bangla 24 BD | সামরিক হস্তক্ষেপেও সিরিয়ার সঙ্কট কমবে না: ওবামা - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

সামরিক হস্তক্ষেপেও সিরিয়ার সঙ্কট কমবে না: ওবামা


সরাসরি সামরিক হস্তক্ষেপ করেও সিরিয়ার সঙ্কটের সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

রাশিয়া এবং ইরানসহ সকল পক্ষকে আলোচনার টেবিলে আনার জন্য চাপ তৈরি করেই শুধুমাত্র এই সমস্যার রাজনৈতিক সমাধান সম্ভব বলে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা জানিয়েছেন।

সিরিয়ার সমস্যা সমাধান করতে সামরিক হস্তক্ষেপ নয়, বরং রাজনৈতিক প্রক্রিয়ার কথা বললেও ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তিনি।

ওাবামা আরো বলছেন, সিরিয়ায় এক করুণ এবং অত্যন্ত জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর কোনো সহজ-সরল সমাধান নেই।

‘আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা পশ্চিমা দেশগুলোর জন্য স্থলসেনা পাঠিয়ে আসাদের শাসক-চক্রকে উৎখাত করাটা ভুল হবে।’

‘আমরা রাশিয়া এবং ইরানসহ আসাদকে যারা সহযোগিতা দিচ্ছে এমন সব পক্ষের ওপর আন্তর্জাতিক চাপ দিতে পারি, যুদ্ধরত মধ্যপন্থী বিরোধী গ্রুপগুলোকেও চাপ দিতে পারি, যাতে তারা আলোচনায় বসে’।

বিবিসিকে দেয়া এই সাক্ষাতকারে লিবিয়া প্রসঙ্গেও কথা বলেছেন বারাক ওবামা। তিনি বলেছেন, লিবিয়ায় একটি স্থিতিশীল সরকার এবং কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা ইউরোপের জন্য সুদূরপ্রসারী ও গুরুত্বপূর্ণ একটি ব্যাপার।

এ বিভাগের অন্যান্য সংবাদ