News Bangla 24 BD | পাকিস্তানে বিষাক্ত মিষ্টি খেয়ে ২৩ জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

পাকিস্তানে বিষাক্ত মিষ্টি খেয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন সোমবার জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে এক লোক তার ছেলের জন্মদিন উপলক্ষে মিষ্টি কিনে আনেন। জন্মদিন উদযাপনের সময় তা সবার মধ্যে বিতরণ করা হয়। মিষ্টি খাওয়ার পর বিষক্রিয়ায় ওই ছেলের বাবা ও তাদের ১১ আত্মীয়সহ ২৩ জন মারা যায়।

বিষাক্ত মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৭৭ জন। তাদের সবার চিকিৎসা নিতে হয়েছে। এরমধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তারা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

মিষ্টিতে বিষ এল কীভাবে তা তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিশ। যে মিষ্টি দোকান থেকে মিষ্টি কেনা হয়েছিল, সেই দোকানের দুই মালিক ও দোকানের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিষ্টির দোকানের পাশে কীটনাশকের দোকান আছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন ওই কীটনাশকের দোকানের কোনো বিষ মিষ্টিতে দুর্ঘটনাক্রমে মেশানো হয়েছে কি না।

ল্যাবরেটরিতে মিষ্টি পরীক্ষা করে দেখা হচ্ছে, এতে কোন ধরনের বিষ ছিল। জন্মদিনে অতিথিদের মধ্যে বিতরণ করা কয়েক প্রকার মিষ্টির মধ্যে লাড্ডুও ছিল। তদন্তকারীদের ধারণা, লাড্ডুতে বিষ মেশানো ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ