পৌনে ২ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক
টেকনাফ থেকে কক্সবাজারগামী বাসে তল্লাশি করে পৌঁনে দুই কেজি স্বর্ণসহ ইদ্রিস (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহসীন রেজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাসে দমদমিয়া চেকপোস্টে তল্লাশী চালিয়ে এক যাত্রীর পকেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন পৌণে দুই কেজি।
তবে তাৎক্ষণিকভাবে আটকৃতের ঠিকানা জানাতে পারেননি বিজিবির জনসংযোগ কর্মকর্তা। ওই পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 