সুনামগঞ্জে একজনকে বাঁচাতে গিয়ে চারজনের মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশায় একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবাল সকাল পৌনে ১০টার দিকে মধ্যনগর থানার সামারদানি ইউনিয়নের রামদিঘা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামদিঘা গ্রামের জগদীশ সরকার (৭০), তার ছেলে রনজিৎ সরকার (৪৫), ছেলের বউ রিনা সরকার (৩৫) ও নাতনি সোনালী সরকার (১০)।
পুলিশ জানায়, রামদিঘা গ্রামে জগদীশ সরকারের বাড়ির পাশে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সকালে জগদীশ সরকারের ছেলে রনজিৎ সরকার ওই তারে জড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গেলে বাবাও জড়িয়ে পড়েন। পরে ছেলের বউ রিনা সরকার ও নাতনি সোনালী বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারাও ঘটনাস্থলেই নিহত হন।পুলিশ লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 