জুলহাজ হত্যা: তদন্তে সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ইউএসএআইডির কর্মী জুলহাজ মান্নান হত্যার নিন্দা জানিয়ে এ হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
কেরির মতে, জুলহাজের হৃদয়ে ছিল বাংলাদেশের চেতনা এবং সহনশীলতা, শান্তি ও বৈচিত্র্যের সুরক্ষায় বাঙালির যে ঐতিহ্য তার প্রতিনিধি ছিলেন তিনি। হত্যাকারীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সহযোগিতার’ প্রস্তাব দিয়েছেন জন কেরি।
এক বিবৃতিতে কেরি বলেছেন, জুলহাজ ছিলেন ‘একজন আস্থাভাজন সহকর্মী, একজন প্রিয়তম বন্ধু এবং বাংলাদেশে ব্যক্তির মর্যাদা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার’।
উল্লেখ্য, সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিসটেন্ট জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকার পক্ষের সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।
বিবৃতিতে জন কেরি বলেন, “যে বিষয়গুলো জুলহাজের কাছে গুরুত্বপূর্ণ ছিল সেগুলোর প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশ ও সারা বিশ্বে সহনশীলতা ও মানবাধিকারের জন্য যারা কাজ করছেন তাদের সবাইকে সহযোগিতার অঙ্গীকার রয়েছে আমাদের।”
এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেছেন, তদন্তের আগে কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড তা নিয়ে কোনো ধারণা করতে চান না তারা।
তবে এসব হত্যাকাণ্ডের পিছনে কারা তা বের করতে পারেনি সরকার। লেখালেখি ও মত প্রকাশের জন্য যারা ‘আসন্ন বিপদের মুখে’ তাদের আশ্রয় দেওয়ার ঘোষণা রয়েছে যুক্তরাষ্ট্রের।
সোমবারের প্রেস ব্রিফিংয়েও তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকার কথা জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।
‘প্রয়োজন অনুসারে ঘটনা ধরে ধরে’ বিষয়টি পররাষ্ট্র দপ্তর বিবেচনায় নিবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘সজাগ’ রয়েছে।
“আমি আগে যা বলেছি আবারও তা বলছি, বাংলাদেশের এগিয়ে চলার যে ইতিহাস তার সঙ্গে এটা (সহিংসতা) পুরোপুরি সাংঘর্ষিক।”
তিনি বলেন, “একটি উদারপন্থি, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং এর জনগণ, সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যের জন্য বাংলাদেশ যে গর্ব করত তা ছিল যৌক্তিক।” বাংলাদেশের এই অবস্থানকে ম্লান করে দিতে জুলহাজ হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন তিনি।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 