সাভারের আশুলিয়ায় এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিশমাইল এলাকা ও পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা-পুলিশ।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিশমাইল এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ কবরস্থান রোডের একটি বাড়ি থেকে আরো এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। এসব এ ঘটনায় মামলা দায়ের করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 