News Bangla 24 BD | কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

কাতারের রাজধানী দোহায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। ‍এ ঘটনায় ‍আহত হয়েছেন ‍আরো তিনজন। হতাহতদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বর্ধান, আমরপুর, গাছবাড়ি ও কাতানপুর গ্রামে।

কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকালে মাইক্রোবাসে করে কাজে যাওয়ার সময় দোহার কাছে আল শামাল রোডে এই বাংলাদেশিরা দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা দুই ভাই ইসলাম উদ্দিন ও মঈন উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। কুরুব উদ্দিন, মো. মুহিবুর রহমান ও ফরিদ উদ্দিনের মৃত্যু হয় হামাদ মেডিকেল হাসপাতালে।

আহত রিয়াজউদ্দিন, হেলাল উদ্দিন ও মো. হুসাইনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের দুই এক দিনের মধ্যে চিকিৎসকরা ছেড়ে দিতে পারে বলে আশা করছেন রাষ্ট্রদূত। ওই মাইক্রোবাসের মিশরীয় চালকও এই ঘটনায় আহত হয়েছেন বলে জানান তিনি।

আশুদ আহমেদ বলেন, “নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে কয়েক দিনের মধ্যে আমরা দেশে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি।” চাকরি সূত্রে নিহত বাংলাদেশিদের কোনো সুবিধা প্রাপ্য হয়ে থাকলে দূতাবাসের পক্ষ থেকে সে বিষয়গুলোর ফয়সালা করা হবে বলে রাষ্ট্রদূত জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ