News Bangla 24 BD | আগুন থেকে দুই শিশুকে বাঁচাল কুকুর - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

তখন রাত। আগুনে পুড়ছে বাড়ি। ধোঁয়ায় আছন্ন আশপাশ। বাড়ির কোনো এক কোণে ভয়ে গুঁটিসুঁটি দুই শিশু। চিৎকার করছে তারা।

এরইমধ্যে এসে গেছে উদ্ধারকর্মীরা। কিন্তু আগুন ও ধোঁয়ার তীব্রতা অনেক বেশি। এ অবস্থায় ঘরে ঢুকে কাউকে খুঁজে বের করা দুরুহ। সেই দুরুহ কাজ সহজ করে দিল একটি কুকুর। ওই বাড়ির পোষা কুকুর। যার নাম ম্যাক্স।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের লংউডের অরল্যান্ডো উপশহরে সোমবার রাতে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মান শেপার্ড জাতের কুকুরটি দুই শিশুর অবস্থান জানতে সাহায্য করে উদ্ধারকর্মীদের। পথ দেখিয়ে উদ্ধারকর্মীদের নিয়ে যায় পুড়তে থাকা ঘরের সেই স্থানে, যেখানে আতঙ্কিত শিশু দুটি অবস্থান করছিল। একই সঙ্গে সেটি দেখিয়ে দেয় তার মালিকের অবস্থানও।

ফ্লোরিডার সেমিনল কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, ম্যাক্স নামের পোষা কুকুরটি ৪ বছর ও ২ বছর বয়সি শিশু দুটির অবস্থানে উদ্ধারকর্মীদের নিয়ে যায়। যে কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা প্রাণে বেঁচে গেছে।

বাড়িতে আগুন লাগা দেখে প্রতিবেশীরা জানালা ভেঙে ওই দুই শিশুর মা ফিসারকে উদ্ধার করে। কিন্তু তখনো ঘরের মধ্যে আটকা পড়ে ছিল ফিসারের স্বামী ও দুই সন্তান। আগুনের কু-লী ও ধোঁয়ার তীব্রতায় বোঝা যাচ্ছিল না, তারা ঠিক কোথায় আটকা পড়ে আছে। পরে ম্যাক্স উদ্ধারকর্মীদের পথ দেখায় এবং উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে।

উদ্ধারের সময় আগুনে পুড়ে যায় ম্যাক্সের পায়ের কিছু অংশ। তবু মানিবদের না নিয়ে ফেরেনি সেটি। ম্যাক্সের চিকিৎসা চলছে।

তথ্যসূত্র : ইয়াহু নিউজে প্রকাশিত এপির খবর।

এ বিভাগের অন্যান্য সংবাদ