সিলেটে নৃত্যশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট নগরীর কাজলশাহ এলাকা থেকে এক নৃত্যশিল্পী সুবর্ণা সাহা (৩০)’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাসার সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি কাজলশাহ এলাকার (৫২/৩) নং বাসায় থাকতেন।
সুবর্ণা সহা নগরীর নয়াসড়কস্থ দি খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি সিলেটের নৃত্যশৈলী সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি এর আগে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতা করতেন।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, প্রাথমিকভাবে কোন কারণ জানা যাচ্ছে না তবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।
মায়ের সাথে কাজল শাহ এলাকার ভাড়াটে বাসায় বসবাস করতেন তিনি। সুবর্ণার বাবা কয়েক বছর আগে মারা যান।
দুই বোনের মধ্যে সুবর্ণা ছোট, তাদের কোন ভাই নেই। তাঁর মা মমতা সাহা রসময় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 