News Bangla 24 BD | সিলেটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

?
?

সিলেট নগরীর মেজরটিলায় শুক্রবার ভোরে অগ্নিকান্ডে একটি বাসার ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে বাসার সব কিছু পুড়ে গেলেও অলৌকিকভাবে রক্ষা পেয়েছে এক সেট কুরআন শরীফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে মেজরটিলায় মাহবুবুর রহমান সিদ্দিকীর মালিকানাধীন দিপীকা-৯ নম্বর বাসার একটি ভাড়াটে রুম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। জনৈক মুসল্লী ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে আগুন দেখতে পান। এ সময় তিনি শোর চিৎকার শুরু করলে আশ-পাশের লোকজন এসে জড়ো হন। বিষয়টি জানানো হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, ওই বাসা সংলগ্ন এলাকায় ২০টি পরিবার ভাড়াটে হিসাবে বসবাস করে। এসব বাসার পাশাপাশি গৃহকর্তার বাসাটিও ক্ষতিগ্রস্ত হয়। বাসায় অবস্থানকারী অনেক ছাত্রের সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড পুড়ে গেছে। শাহপরান থানার এসআই মোকাদ্দেস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম আযম জানান, ওই বাসায় তখন বিদ্যুত ছিল না। সম্ভবত গ্যাসের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি জানান, আগুনে গৃহকর্তার বাসার ৪টি রুম একেবারে পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির বিষয়ে তিনি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে যোগাযোগের পরামর্শ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ