News Bangla 24 BD | ১৫ দিন পর ধ্বংসস্তূপ থেকে বৃদ্ধকে জীবিত উদ্ধার - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

১৫ দিন পর ধ্বংসস্তূপ থেকে বৃদ্ধকে জীবিত উদ্ধার


ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পের প্রায় দু’সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে মেনুয়েল ভাসকুইজ নামের ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেনিজুয়েলা দূতাবাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি।

গত ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৫৮ মিনিটে) ইকুয়েডরে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ছয়শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

ভেনিজুয়েলা দূতাবাস জানায়, স্থানীয় সময় শুক্রবার দেশটির মানাবি প্রদেশে আংশিকভাবে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্য থেকে মেনুয়েল ভাসকুইজের আওয়াজ শুনতে পাওয়া যায়। এরপর উদ্ধারকর্মীরা তাকে ওই ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল ভূমিকম্পের তৃতীয় দিন ধ্বংসস্তূত থেকে এক জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচ থেকে মোবাইলে ফোন করে তার মাকে জীবিত থাকার বিষয়টি জানান। এরপর উদ্ধারকর্মীরা পোর্তোভিয়ো শহরের একটি হোটেলের ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ