সোমালিয়ায় মসজিদের ছাদ ধসে নিহত ১৫
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি মসজিদ ধসে অন্তত ১৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় মুসুল্লিদের ওপর মসজিদটি ধসে পড়ে বলে জানিয়েছে বিবিসি।
ধসে পড়া মসজিদটি সংস্কার করা হচ্ছিল। ঘটনার সময় মসজিদটির ভিতর কয়েকশত লোক ছিল বলে জানা গেছে। এদের কেউ কেউ ধ্বংসস্তূপের ভিতরে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কাজে গাফলতি করেছেন সন্দেহে সংস্কার কর্মসূচীর এক প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে।
কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুসুল্লিরা নামাজরত থাকা অবস্থায় মসজিদটি ধসে পড়ে। তবে অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নামাজ শেষে ১০০ জনেরও বেশি মুসুল্লি একটি কংক্রিটের ফাউন্ডেশনের উপর উঠলে সেটি ধসে পড়ে। বেসরকারি রেডিও শাবেল্লে জানিয়েছে, নিহতদের অধিকাংশই নির্মাণকর্মী।
সোমালিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোমালি নিউজ মোগাদিশুর দাইনিলি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। গত কিছুদিন ধরে ওই এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 