News Bangla 24 BD | সিলেটে ব্যবসায়ীর বাসায় ডাকাতি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেট নগরের খাসদবির এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে খাসদবির আবাসিক এলাকায় পাথর ব্যবসায়ী জায়নাল মিয়ার বন্ধন জি ২৩/৩ নম্বর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ব্যবসায়ী জায়নাল মিয়া জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা বাসার জানালা ভেঙে ভেতর প্রবেশ করে। এসময় তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে বিছানার চাদর দিয়ে সবার মুখ ঢেকে ফেলে। পরে বিভিন্ন স্থানে রাখা ১৫ ভরি সোনা, নগদ অর্থ ও দুটি মোবাইলসহ ১০লাখ টাকার মাল লুটে করে নিয়ে যায়।

খবর পেয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানার ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

তবে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম দাবি করেন, খাসদবিরে ডাকাতি নয়, বড় ধরনের চুরি হয়েছে। এর সঙ্গে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ