চাকরিচ্যুত করায় লাদেন গ্রুপের বাসে শ্রমিকদের আগুন (ভিডিও)
চাকরি থেকে বরখাস্ত করার প্রতিবাদে সৌদি আরবের নির্মাণকারী জায়ান্ট প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপের কর্মচারীরা কোম্পানির অন্তত ৭টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন না দিয়ে তাদেরকে চাকরি থেকে ছাটাই করছে বিন লাদেন গ্রুপ।
মক্কা সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর নায়েফ আল শরীফ শনিবার রাতে খালিজ টাইমসকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
তবে সৌদি জায়ান্ট এ নির্মাণ প্রতিষ্ঠান শ্রমিক ছাঁটাই ও বিশৃঙ্খলা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি। কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবে শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। এদের অনেকেই বলছেন, গত ছয় মাস ধরে তাদের মজুরি পরিশোধ করা হয়নি।
সৌদি আরবে নিযুক্ত বিদেশি ৫০ হাজার শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই ও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দেশটির জাতীয় দৈনিক আল ওয়াতানে প্রতিবেদন প্রকাশের একদিন পর বিন লাদেন গ্রুপের বাসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে শ্রমিকরা।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 