News Bangla 24 BD | সংসদে আবারো মারামারি - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

তুরস্কের জাতীয় সংসদে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি এবং বিরোধী কুর্দি পিপল’স ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি’র সদস্যদের মধ্যে আবার মারামারির ঘটনা ঘটেছে। সংসদে সরকারি দলের পক্ষ থেকে আনা একটি বিলকে কেন্দ্র এ মারামারির ঘটনা ঘটে। বিলে সংসদ সদস্যদের ‘বিচার না করার আইন’ বাতিলের প্রস্তাব করা হয়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে- সরকারি দলের সদস্যরা বিরোধী এইচডিপি সদস্যদের ওপর চড়াও হয়েছেন এবং টেবিলের ওপর উঠে বিরোধী সংসদ সদস্যদেরকে লক্ষ্য করে ঘুষি এবং পানির বোতল ছুড়ে মারছেন। তার আগে ওই বিল নিয়ে আলোচনার সময় দু’ পক্ষের মধ্যে ব্যাপক উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সপ্তাহখানেক আগেও এ বিল নিয়ে সংসদে দু পক্ষের মধ্যে মুষ্টিযুদ্ধ হয়েছিল।

সরকারি দল বিলটি জাতীয় সংসদে তোলার পর বিরোধীদল এর তীব্র বিরোধিতা করে আসছে। এছাড়া, তুরস্কের গণমাধ্যমে ও সামাজিক পর্যায়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সরকারি দলের আনা বিলটি পাস হলে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে কুর্দিস্তান পিপল’স পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর পথ খুলে যাবে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিজেই এইচডিপি-কে পিকেকে গেরিলাদের ‘বাহু’ বলে অভিযোগ তুলেছেন।
সূত্র: আইআরআই।

এ বিভাগের অন্যান্য সংবাদ